সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ (পনের) বোতল ফেন্সিডিল সহ ০১ জন গ্রেফতার হয়েছে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর দিকনির্দেশনায় মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মিনাজ উদ্দীন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০৮/১০/২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৪.৪৫ ঘটিকার সময় সাতক্ষীরা থানাধীন বিনেরপোতা সাকিনস্থ বাইপাস মোড় বিসিক শিল্প নগরী এর গেটের সামনে অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিল সহ আসামী ১। মোঃ মুজাহিদুল ইসলাম (২৮), পিতা- মোঃ এনামুল সরদার, সাং-বেউলা, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন।পরবর্তীতে উল্লেখিত ঘটনায় সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।