June 4, 2026, 9:17 pm
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ প্রবেশ ৮ জেলে আটক

নূরুন্নবী ইমন

সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটক জেলেদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। তাদের মধ্যে পূর্ব কৈখালী গ্রামের বিশে গাজীর ছেলে মোঃ আব্দুর সবুর (৩৬), জহুর আলী গাজীর ছেলে মোঃ আব্দুল আলীম (৪৫), জয়নাল গাজীর ছেলে মোঃ বুলবুল গাজী (৩৪), শওকত গাজীর ছেলে মোঃ মতিউর রহমান (২৪), সাইদুর বরকন্দাসের ছেলে মোঃ মহিবুল্লাহ এবং আনিচুর মোল্যার ছেলে মোঃ আফজাল মোল্যা (২৫) রয়েছেন। এছাড়া সাহেব খালী গ্রামের আব্বাস আলী মোড়লের ছেলে মোঃ আনোয়ারুল মোড়ল (৪১) এবং জয়াখালী গ্রামের মৃত নওজের গাজীর ছেলে মোঃ নুরুজ্জামান গাজী (৩৯) আটক হন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, প্রতিবছরের মতো এ বছরও জুন-আগস্ট তিন মাস সুন্দরবনে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। গত ১ সেপ্টেম্বর থেকে বন উন্মুক্ত করা হলেও নটাবেকী অভয়ারণ্য এলাকায় প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। তবে, আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকার করছিল। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।
বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা