September 12, 2026, 1:55 pm
শিরোনাম :
শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন সাফল্যের স্বীকৃতি পেল শ্যামনগরের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শ্যামনগরে হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

শ্যামনগরে জামায়াতে ইসলামীতে অর্ধ শতাধিক নেতাকর্মীর যোগদান

ওমর ফারুক, নি‌জেস্ব প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে নতুন করে ৫০ জন যোগদান করেছেন। বৃহস্পতিবার বিকেলে শ্যামনগর পৌরসভার ৮নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শ্যামনগর উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমির মোঃ হারুন অর রশিদ সাচ্চু। এছাড়াও পৌর জামায়াতের নায়েবে আমির হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা কামরুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে অন্তর্ভুক্ত হন।

স্থানীয় নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষ জামায়াতে ইসলামের প্রতি আস্থা ও সমর্থন প্রকাশ করছে। দলে নতুন সদস্যদের যোগদান প্রমাণ করে যে জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা