October 27, 2026, 11:18 pm
শিরোনাম :
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; জিম্মি থাকা জেলে ও অস্ত্র উদ্ধার। জামায়াতের চেয়ারম্যান প্রার্থী পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলমের ব্যানার কেটে নষ্ট করার অভিযোগ দেবহাটায় বিজিবির অভিযানে হেরোইন তৈরির কাঁচামাল আটক পাটকেলঘাটা পুলিশের অভিযানে ভেজাল সন্দেহে ৮০০ লিটার নারকেল তেল উদ্ধার, আটক ২ শ্যামনগরে প্রতিবন্ধকতা জয় করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সোহাগের শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করলেন কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য সার্ভেয়ার  শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

শ্যামনগরে ভাজা বিক্রয়ের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মানিকখালী মোড় এলাকায় ভাজা বিক্রয়ের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ভেটখালী কলোনি পাড়ার ইঞ্জিনভ্যান চালক কামরুজ্জামান কামুর পুত্র ইমন, তার চাচা মনিরুজ্জামান ও কামু মিলে মানিকখালী মোড়ে ভাজা বিক্রি করেন। অভিযোগ রয়েছে, এই ভাজা দোকানের আড়ালেই ইমন গাঁজা বিক্রির সঙ্গে জড়িত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোড়ের পাশের স্কুলের পেছনের আড়াল, ঋষি বাড়ির বিল এবং আশপাশের পরিত্যক্ত স্থানে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মোড়ের আশপাশে হিন্দু ও ঋষি সম্প্রদায়ের বসবাস থাকায় ভয়ের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অভিযোগ রয়েছে, এই পরিস্থিতির কারণে আশপাশের হিন্দু পরিবারগুলো হাঁস-মুরগি ও ছাগল পালন করতেও নিরাপত্তাহীনতায় ভুগছে। মানিকখালী গ্রামের মৃত অজিত বর্মণের পুত্র নিত্যানন্দ বর্মণ জানান, তিনি ও তার স্ত্রী ধান কাটার কাজে বিল এলাকায় গেলে দিনের বেলায় বাড়ির তালা ভেঙে চুরি সংঘটিত হয়। নিত্যানন্দ আরও অভিযোগ করেন, তার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে দিন-রাত গাঁজা ও মদের আসর বসে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হওয়ায় তারা প্রতিবাদ করতে ভয় পান। এলাকাবাসীর দাবি, স্কুলপড়ুয়া ছেলে-মেয়েরাও মাদকসেবীদের প্রভাব ও হয়রানি থেকে রেহাই পাচ্ছে না। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা