April 23, 2026, 5:19 pm
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

শ্যামনগরে আলোর পরশ পত্রিকার ইউনিয়ন প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ওমর ফারুক , নিজেস্ব প্রতিনিধি :

শ্যামনগরে আলোর পরশ পত্রিকার উদ্যোগে ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় স্থানীয় আনোয়ার খাতুন অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্যামনগর উপজেলা মিডিয়া ইউনিটের পরিচালক অধ্যাপক আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুর রহমান। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক। সমাজের নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা হুসাইন বিন আফতাব, দৈনিক জনকণ্ঠের উপজেলা সংবাদদাতা এবিএম কাইয়ুম রাজ, মাস্টার জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোমিনুর রহমান, সাংবাদিক গাজী নুরুল আমিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা। বক্তারা আলোর পরশ পত্রিকার কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা