September 14, 2026, 7:34 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড

হাফিজুর রহমান শিমুল , নিজস্ব প্রতিনিধি :

সাতাক্ষীরা জেলার কালিগঞ্জে সরকারি কাজে বাঁধা দেওয়ায় ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে মতিউর রহমানের পরিবার, প্রশংসিত হলেন সহকারী কমিশনার মঈনুল ইসলাম খান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, উপজেলার রতনপুরের মহিষকুড় গ্রামের মতিউর রহমানের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্তে জান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মঈনুল ইসলাম খাঁন। মঙ্গলবার (২১ জুলাই-২৬) বিকাল ৫টায় সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার ঘটনার সত্যতা পান। এসময়ে অভিযুক্ত মহিষকুড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শেখ শোকর আলী বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালায়। তাকে নিবৃত করতে পুলিশ ও স্থানীয়রা চেষ্টা করলেও শোকর আলী আরো বেপরোয়া হয়ে উঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এরপর থেকেই স্থানীয়রা সন্তোষ প্রকাশ করে প্রশংসা করলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। জানাগেছে, মহিষকুড় গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মতিউর রহমানের বাড়ির গেট বন্ধ করে পাকা পাচিল তুলে দেয় একই গ্রামের শেখ শোকর আলী। উপায়ন্তর না পেয়ে তার জিম্মিদশা থেকে মুক্তি পেতে ইউএনও বরাবর আবেদন করেন ভুক্তভোগী। এরপরেই তদন্তকালে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এ আদালত পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা