September 13, 2026, 3:37 pm
শিরোনাম :
চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন

সাংবাদিক আশিকের বাবার জানাজা ও দাফন সম্পন্ন

নয়াডাক ডেস্ক :

সাংবাদিক আশিকুর রহমানের বাবা এস এম আফতাব উদ্দিনের (৮০) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৮টায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটাস্থ নিজ বাসভবনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ মুন্সীগঞ্জের হরিনগর কদমতলায় নিজ বাসভবনে নেওয়া হলে সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বার্ধক্যজনিত কারণে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগর পৌরসভার বাদাঘাটায় ছেলে সাংবাদিক আশিকুর রহমানের নিজস্ব বাসভবনে এস এম আফতাব উদ্দিন ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শনিবার সকালে বাদাঘাটাস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত প্রথম জানাজায় ইমামতি করেন মরহুমের বড় জামাই। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে লাশ মুন্সীগঞ্জের হরিনগর কদমতলায় নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজায় ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে সাংবাদিক আশিকুর রহমান।

দ্বিতীয় জানাজা শেষে হরিনগর কদমতলায় পারিবারিক কবরস্থানে এস এম আফতাব উদ্দিনকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা