সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন চন্দ্র মন্ডল ভূমি সেবায় নিয়োজিত। গগন চন্দ্র মন্ডল ১৯৯৮ সালে চাকুরীতে প্রথম যোগদান করে। দীর্ঘ বছরে তিনি বিভিন্ন ভূমি অফিসে সসতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। তিনি বিগত ২৪ শে নভেম্বর ২০২৪ তারিখে বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে ইউনিয়নে ভূমি সেবার মান বৃদ্ধি পেতে থাকে। বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসটি জাবাখালী, বুড়িগোয়ালিনী, পোড়াকাটলা ও আবাদ চন্ডিপুর মৌজা নিয়ে অবস্থিত। বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারী, ১৫০ ধারার প্রতিবেদন, ১৪৫ ধারার প্রতিবেদন, খাস জমির বন্দোবস্ত প্রদান, অপিত সম্পত্তির লীজ নবায়ন সংক্রান্ত প্রতিবেদন, ভূমি উন্নয়ন করের আপত্তি বিষয়ে অভিযোগ, সরকারী জমি রক্ষানাবেক্ষনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন চন্দ্র মন্ডল যোগদানের পর থেকে ভূমি সেবার মান বৃদ্ধি পেয়েছে। তার ভূমি সেবায় এলাকাবাসী সন্তুষ্ঠ।
পোড়কাটলা গ্রামের মোহাম্মাদ মোল্যার পুত্র মোঃ ফারুক হোসেন , বুড়িগোয়ালীন গ্রামের অতিকা লাল মিস্ত্রীর পুত্র উৎপল কুমার মিস্ত্রী, আবাদ চন্ডিপুর গ্রামের শমসের মোল্যার পুত্র মোঃ হাবিব মোল্যা, মুন্সিগঞ্জ বাজারের চাউল ব্যবসায়ী মোঃ জালাল উদ্দীনসহ অনেকে বলেন , বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন চন্দ্র মন্ডল যোগদান করার পর থেকে ভূমি সেবার মান বৃদ্ধি পেয়েছে। ভূমি সেবা গ্রহিতারা কোন রকম হয়রানী ছাড়া সেবা গ্রহন করছে। তিনি নিয়মিত অফিস পরিচালনা করেন। তার ভূমি সেবায় আমরা খুশি।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা গগন চন্দ্র মন্ডল বলেন, দীর্ঘ ২৮ বছর দেশের বিভিন্ন স্থানের ভূমি অফিসে কাজ করার সৌভাগ্যে আমার হয়েছে । আমার উপর অর্পিত দায়িত্ব আমি সসতা ও নিষ্ঠার সাথে পালন করে চলেছি। আমি একজন ক্রীড়া প্রেমিক মানুষ। অফিসের দায়িত্ব শেষে খেলাধুলা ও পরিবারের সাথে পার করি। কিন্তু দুঃখের বিষয় একটি কুচক্রি মহল আমার নিকট থেকে অবৈধ কাজ নেওয়ার জন্য পায়তরা করে সুবিধা না পেয়ে বিভিন্ন সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। আমি কোন প্রকার অন্যায়ের সাথে জড়িত না। আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব আমার বিরুদ্ধে কোন অভিযোগ পেলে অবশ্যই সত্য মিথ্যা যাচাই করবেন।