September 17, 2026, 11:44 pm
শিরোনাম :
শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবনে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলি*বর্ষণ: ডাকাতির মালামাল ফেলে চম্পট ডাকাত দলের শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় ভেটখালী বাজারের সাইকোন সেল্টারে ২য় তলায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় রমজাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক , শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ সহিদুজ্জামান সহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ¦ মোঃ আব্দুস সবুর , সাবেক সভাপতি , রমজাননগর ইউনিয়ন বিএনপি ও সম্মানিত সদস্য রমজাননগর বিএনপি। উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মজিদ , সদস্য সচিব , রমজাননগর ইউনিয়ন বিএনপি, মোঃ কামরুজ্জামান , সিনিয়র যুগ্ন আহবায়ক, রমজাননগর ইউনিয়ন বিএনপি, এ্যাড: মোঃ সিরাজুল ইসলাম , যুগ্ন আহবায়ক , রমজাননগর বিএনপি ও সহকারী পিপি, শিক্ষক মোঃ শহিনুর ইসলাম , মোঃ নূরুজ্জামান গাজী, মোঃ নাজমুল হুদা , মোঃ আবু হানিফ, পিন্টু , সবুর ঢালী, মুনসুর গাইন, সফিকুল ইসলাম, গাজী মোর্শেদ, গাজী আলম, আব্দুল হান্নান, মুনছুর গাজীসহ বিএ,পি ও অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ। মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা , তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীরে মধ্যে সমন্বয় ও ঐক্য জোরদার, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃত্ততা বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়। অনুষ্টানটি পরিচালনা করেন মোঃ রবিউল ইসলাম লিটন, সাবেক ছাত্রনেতা ও যুগ্ন আহবায়ক রমজাননগর বিএনপি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা