June 5, 2026, 10:01 am
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে জাল দলিল দিয়ে জোর পূর্বক জমি দখলের অভিযোগ

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীতে জাল দলিল ও নামজারি তৈরী করে জোর পূর্বক জমি জবর দখল করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কাঠামারী গ্রামের মৃত আদেল উদ্দীন গাজীর পুত্র মোঃ নূরুল ইসলাম . মোঃ মতিয়ার গাজী , মোঃ আনারুল ইসলাম,কন্যা মনোয়ারা বেগম , ফজিলা বিবি, জামিলা বেগম বাদী হয়ে পরানপুর এলাকার মৃত জব্বার গাজীর পুত্র মোঃ হেমায়েত আলী , দীন মোহাম্মাদ গাজীর কন্যা মোছাঃ খাদিজা বেগম, কালু গাজীর পুত্র মোছাঃ হালিমা বেগম , কাঠামারী এলাকার মহাব্বত আলীর কন্যা মোছাঃ মাছুরা খাতুন , ফজের আলী গাজীর কন্যা মোছাঃ ফরিদা বিবি, মোছাঃ হাসিনা বানু, পুত্র মোঃ আব্দুর রহমান, ফজলুল হক, নজরুল ইসলামকে বাদী করে সহকারী কমিশার (ভূমি), শ্যামনগরের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, উপরোক্ত বিবাদীগন তথ্য গোপন করে পরানপুর মৌজায় মিস ২২৯৭/(IX-I)/ ২০২৪-২০২৫ নামজারি করেন। পরানপুর মৌজায় এস,এ ১৯৬ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক প্রলেধ কুমার মন্ডল (প্রবোধ) স্বত্ত্ববান দখলীকার থাকা অবস্থায় আন-রেজিষ্ট্রি বিনিময় সুত্রে প্রাপ্ত হন মৃত আদেল উদ্দীন গাজী । পরবর্তীতে সাতক্ষীরা সাব জজ আদালত হতে দেং -১৪১/৮২ নং মামলায় রায় ও ডিগ্রি প্রাপ্ত হন। যা বর্তমান চুড়ান্ত প্রকাশিত ১/১ নং খতিয়ানে বাংলাদেশ সরকারের নামে রেকর্ড হয়। পরবর্তীতে বিবাদীগন মৃত আদেল উদ্দীন গাজীর তথ্য গোপন করে নিজেদের নামে নাম পত্তন করে জোর পূর্বক জমি দখল করেছে। বাদীদের পক্ষে মোঃ আবুল হোসেন বলেন , মোঃ হেমায়েত আলী ২৬১৬/৯৮ ও ২৬১৫/৯৮ নং জাল দলিল তৈরী করে পরানপুর মৌজায় জাল রেকর্ট করে ২২৩৫ নং খতিয়ানে আমাদের ৫৮ শতক জমি জবর দখল করেছে। বর্তমানে সে আমাদের নানা ভাবে হয়রানী ও হুমকি প্রদর্শন করছে। এ বিষয়ে মোঃ হেমায়েত আলীর মুঠোফোনে কল দিয়ে নংটি বন্দ পাওয়া যায়। এ বিষয়ে সহকারী কমিশার (ভূমি), শ্যামনগরের মুঠোফোনে বার বার ফোন দিলেও ধরেননি। কৈখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন , সহকারী কমিশার (ভূমি), শ্যামনগরের নির্দেশে নোটিশের মাধ্যমে আজ উভয় পক্ষদের নিয়ে বসার দিন ধার্য্য করা হয়েছিল। কিš ‘মোঃ হেমায়েত আলী গং উপস্থিত হননি। পরবর্তীতে চলতি মাসের ২৫ তারিখে আবারও শুনানীর দিন ধার্য্য করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা