July 29, 2026, 2:12 pm
শিরোনাম :
শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসে র‌্যা‌লি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা , কৃষকের মাথায় হাত শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল

শ্যামনগরে ২০ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে পশু চিকিৎসক অনিমেষকে অপহরন

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগরে ২০ লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে পশু চিকিৎসক অনিমেষকে অপহরন করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পশু চিকিৎসক অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বোশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যর পুত্র। তিনি দীর্ঘ বছর যাবৎ এলাকায় পশু চিকিৎসক হিসাবে বেশ পরিচিত। অনিমেষের পারিবারিক সূত্রে জানা যায় , ০২ মে সকালে প্রতিদিনের ন্যায় পশু চিকিৎসার কাজে বাড়ী হতে বাহির হন। সারাদিন অতিবাহিত হওয়ার পরেও তিনি বাড়ীতে ফিরেননি এবং তার ব্যবহৃত মোবাইল নংটি বন্দ ছিল। রাত ৮টার দিকে অনিমেষের ব্যবহৃত মোবাইল হতে তার স্ত্রীর মোবাইল নং কল আসে। রিসিভ করতেই অজ্ঞাত পরিচয়ে অনিমেষ তাদের নিকট জিম্মি বলে জানায় এবং মুক্তিপন হিসাবে ২০ লক্ষ টাকা দাবী করে। এ ঘটনায় পরিবারটি এখন দিশেহারা ও আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন , পশু চিকিৎসক অনিমেষ নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযান অব্যহত আছে। পুলিশের একটি টিম নিয়মিত কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনও কাজ করছে। অনিমেষের পরিবার প্রশাসনের জরুরী হস্তক্ষেপসহ তাকে সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা