September 16, 2026, 11:05 pm
শিরোনাম :
শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ

১৫ বছর পর রাশিদুল ফিরে পেল পরিবার

ইদ্রিস, নিজস্ব প্রতিবেদক :
0-4480x2016-0-0-{}-0-12#

দীর্ঘ পনের বছর পরে রংপুরের মানসিক ভারসাম্যহীন মোঃ রাশিদুল ইসলাম ফিরে পেল তার পরিবারকে। রাশিদুল রংপুর সদরের কিরানী পাড়ার মোঃ আব্দুল আজিজের পুত্র এবং মানসিক রোগী। জানা যায় , পনের বছর পূর্বে রাশিদুল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের যাদবপুর গ্রামের আলহাজ¦ আব্দুল গফ্ফার গাজীর পুত্র , ভেটখালী মেসার্স আজমির কসমেটিকসের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুর রশিদের বাড়ীতে আসে। রশিদ মানসিক রোগী রাশিদুলকে নিজের পরিবারের সদস্য করে নিয়ে ভরপোষন প্রদান করে আসছিল। পরবর্তীতে রাশিদুলের নিকট থেকে তথ্য নিয়ে তার পরিবারের নিকট খবর পাঠানো হয়। ৫ই জুলাই (রবিবার) , বিকাল ৪টায় রাশিদুলের ভাই মোঃ মন্টু মিয়া ও ভাইয়ের পুত্র সাদিকুল ইসলামের নিকট রশিদের পরিবারের পক্ষ থেকে রাশিদুল ও তার গচ্ছিত নগদ টাকা হস্তান্তর করা হয়। স্বজনরা রাশিদুলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা। আব্দুর রশিদ ও তার পুত্র মোঃ ইয়াছিন আরাফাত প্রতিনিয়ত এমন ধরনের মানবিক কাজ করে থাকেন। আব্দুর রশিদ জানাব , আমার মানবিক কাজ করতে ভাল লাগে। এ জন্য প্রতিনিয়ত চেষ্টা করি পাগল ও ভবঘুরেদের পাশে থাকার জন্য ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা