July 28, 2026, 9:41 am
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সঙ্গে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারীর এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সোমবার দুপুর ১২টায় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ( ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী।

সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস. কে. সিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক জি. এম. ইয়াসিন আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, তোফাজ্জল হোসেন ও খান আব্দুল সবুর, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান; কোষাধ্যক্ষ জি. এম. রাজু আহমেদ, সিনিয়র সাংবাদিক হাবিব হোসেন সেলিম সহ ক্লাবের সদস্যবৃন্দ—রাই হানুল ইসলাম রায়হান, নুরুল হুদা ফায়েজী, হযরত আলী শান্ত, জিল্লুর রহমান, রাইসুল মিথুন, আলতাব হোসেন ও আজমীর হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সাফিউল ইসলাম পাটোয়ারী মাদক, ইভটিজিং, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সমাজকে অপরাধমুক্ত রাখতে সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।” এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভা শেষে সাংবাদিক ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রেখে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা