July 28, 2026, 9:41 am
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত বুড়িগোয়ালিনী ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকায় অভিযান চালায় র‍্যাব-৬ এর একটি দল। এ সময় নৌকা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, ভারতীয় ঔষধ ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। অভিযানে পাচার কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলেন— শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের রাশিদুল ইসলাম ওরফে রাসুর ছেলে ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. সুমন (২৫)।

অভিযান শেষে আটকৃতদের বাড়িসহ পাচারের সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে র‍্যাব জানিয়েছে।

দুর্গম এই অঞ্চলে মাদক পাচারের ঘটনা নতুন নয়। তবে এই এলাকায় এই ঘটনা প্রথম। এত বড় পরিসরে নৌকা ভর্তি মাদক জব্দের ঘটনায় এলাকাবাসী বিস্ময় প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই এলাকার যুবকরা মাদকের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। র‍্যাবের এই অভিযানে আমরা খুশি। নিয়মিত এমন অভিযান হলে মাদক নির্মূল সম্ভব।

সাতক্ষীরা র‍্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে , জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শ্যামনগর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা