April 21, 2026, 12:56 am
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

কথা কাটাকাটির জেরে হার্ট অ্যাটাকে একজন নিহত

নয়াডাক ডেস্ক :

মেহেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সমর্থকদের বাকবিতন্ডার মাঝে পড়ে মফেজ আলী নামের এক কৃষক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কালি গাংনী গ্রামের ঘোনার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মফেজ আলী মেহেরপুর সদর উপজেলার কালি গাংনী গ্রামের ভিটাপাড়া এলাকার জামাল আলীর ছেলে।

স্থানীয়রা জানান, চায়ের দোকানে স্থানীয় ইউপি সদস্য কাসেম আলী ও বিএনপি কর্মী সাবদার আলীর মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে কিল-ঘুষি শুরু হয়। নিহত মফেজও যুক্ত হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে মাটিতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সদর থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‍্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। আটককৃতরা হলেন, শুকুর আলীর ছেলে প্রবাস ফেরত জিনারুল ইসলাম, সাবদার আলী ও তার ছেলে হাসানুজ্জামান।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন জানান, দু’পক্ষের সমর্থকদের বাকবিতন্ডার মাঝে পড়ে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এ সময় মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা