September 17, 2026, 11:02 pm
শিরোনাম :
শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবনে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলি*বর্ষণ: ডাকাতির মালামাল ফেলে চম্পট ডাকাত দলের শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ফোন , নগদ ও বিকাশের টাকা হস্তান্তর

নূরুন্নবী ইমন :

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিক-নির্দেশনায় সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর চৌকস টিম জুলাই-সেপ্টেম্বর/২০২৫ মাসে ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ১০৮ টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন স্থান হতে উদ্ধার করেন। এছাড়াও ভুলবশতঃ অন্য নাম্বারে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত ২০ জন ভুক্তভুগীর নগদ/বিকাশের সর্বমোট= ৩,৬০,২৬০/- (তিন লক্ষ ষাট হাজার দুইশত ষাট ) টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ/ নগদের টাকা অদ্য ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার, সাতক্ষীরা।

পুলিশ সুপার মহোদয় ভুক্তভুগীগণের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আরো বলেন মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।

মোবাইল ফোন ও বিকাশ/ নগদের টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীগণ সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপার মহোদয় ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার, পুলিশ পরিদর্শক(নি:), ডিআইও-১, (ডিএসবি), জনাব মোঃ মনিরুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা