সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের লিভার ক্যান্সারে আক্রান্ত দরিদ্র বিধবা অভিরন বিবি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। দীর্ঘ বছর ধরে বিধবা হলেও এখনও পাননি বিধবা ভাতার কার্ড।
অভিরন বিবি মৃত ওয়াজেদের স্ত্রী। সরেজমিনে গিয়ে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছেন। চিকিৎসা করাতে করাতে তার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। চিকিৎসকদের মতে, তার চিকিৎসা অব্যাহত রাখতে হলে একাধিক থেরাপি নিতে হবে, প্রতিটি থেরাপির খরচ প্রায় ৫০ হাজার টাকা। পুরো চিকিৎসার জন্য প্রয়োজন ৪ থেকে ৫ লাখ টাকা।
অভিরন বিবি জানান, “স্বামী মারা যাওয়ার পর অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছি। অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে জীবন চলত। এখন আমি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। বেশ কয়েকবার অনলাইনে আবেদন করেও আজও বিধবা ভাতার কার্ড পাইনি।”
তিনি আরও বলেন, “১-২ দিনের মধ্যে থেরাপি না পেলে হয়তো বাঁচব না। তাই শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাকে বিধবা ভাতার কার্ড ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিন।”
এ বিষয়ে রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন বলেন, “আমি ব্যক্তিগতভাবে যতটুকু পারি সাহায্য করব এবং তার বিধবা ভাতার কার্ডের বিষয়ে প্রশাসনিকভাবে সহযোগিতা করব।”
অভিরন বিবির জীবনের শেষ আশ্রয় এখন সমাজের দানশীল মানুষ, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সহায়তা।
যোগাযোগ: ০১৯১১১৭৭০৩৮
বিকাশ (সাহায্য পাঠানোর নম্বর): ০১৩০৯৬৯৪৯০৪
একটু সাহায্য, একটি জীবন বাঁচাতে পারে।