June 4, 2026, 11:14 pm
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

খুলনার রূপসায় জেলি ইঞ্জেক্টেড চিংড়ি, রেণু পোনা ব্যবহার এবং ফ্রোজেন ফুড বাজারজাতকরণ প্রতিরোধে কোস্ট গার্ডের মতবিনিময় সভা অনু‌ষ্ঠিত

নূরুন্নবী ইমন

খুলনার রূপসায় জেলি ইঞ্জেক্টেড চিংড়ি, রেণু পোনা ব্যবহার এবং ফ্রোজেন ফুড বাজারজাতকরণ প্রতিরোধে কোস্ট গার্ডের মতবিনিময় সভা অনু‌ষ্ঠিহ হয়ে‌ছে ।
২ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন রূপসায় জেলি ইঞ্জেক্টেড চিংড়ি, রেণু পোনা ব্যবহার নিষিদ্ধ এবং ফ্রোজেন ফুড বাজারজাতকরণ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চিংড়ি শিল্পের গুরুত্ব ও সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়। দেশের একটি বৃহৎ অংশের বৈদেশিক মুদ্রা আয়ের উৎস এই চিংড়ি রপ্তানি খাত। তবে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় রেণু পোনা ব্যবহার ও চিংড়িতে জেলি ইঞ্জেক্ট করে আসছে, যা দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা সহ আন্তর্জাতিক রপ্তানি শিল্পের জন্য হুমকিস্বরূপ।

এছাড়াও অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে ফ্রোজেন ফুড প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণ ভোক্তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এই ধরনের কার্যকলাপ শুধু জনস্বাস্থ্যকেই হুমকির মুখে ফেলছে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও রপ্তানি খাতের স্থায়িত্বকেও প্রশ্নবিদ্ধ করছে।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিংড়ি বণিক সমিতি রূপসা ও খুলনা, খুলনা ফ্রোজেন ফুড অ্যাসোসিয়েশন, মৎস্য অধিদপ্তর, পুলিশ, নৌপুলিশ, বনবিভাগ এর প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় জনগণ।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা