July 29, 2026, 3:10 pm
শিরোনাম :
শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসে র‌্যা‌লি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা , কৃষকের মাথায় হাত শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল

সাতক্ষীরায় ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের উদ্বোধন

Reporter Name

কিশোরকণ্ঠ  ফাউন্ডেশন, সাতক্ষীরা জেলা শাখা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী মেধাবৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরার কাজী শামসুর রহমান মিলনায়তনে পরিচালক জনাব মতিউর রহমানের সঞ্চালনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জুবায়ের হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল ইসলাম, সদস্য সচিব জিএম নাহিদ হাসান, আনিসুর রহমান, জাহিদ হাসান রানা, হাফেজ সোহরাব হোসেন, আবু বক্কার সিদ্দিক, নাজমুল হাসান, আব্দুস সামাদ প্রমুখ।

এ সময় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্কুল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা শাখার সর্ববৃহৎ বৃত্তি কার্যক্রম ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’ আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জুবায়ের হোসেন বলেন, আমরা এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদেরকে মেধাবী, সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল ইসলাম বলেন, বর্তমান যুগ জ্ঞানের যুগ, এই যুগে একজন শিক্ষার্থী হিসেবে পৃথিবীকে ভালো কিছু উপহার দিতে হলে প্রয়োজন শাণিত মেধা, যোগ্যতা এবং নিরলস পরিশ্রম। আর এই গুণগুলো অর্জনে সহায়তা করতেই আমাদের এই আয়োজন করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ ক্যাটাগরিতে সর্বমোট দুই লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হবে এবং ক্লাস টপারদের জন্য থাকবে সাতটি বাইসাইকেল। এছাড়া প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সাতক্ষীরা জেলা শাখার অন্তর্ভুক্ত উপজেলাসমূহ- তালা, কলারোয়া, দেবহাটা, কালিগঞ্জ, আশাশুনি এবং শ্যামনগরের যেকোনো স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

রেজিস্ট্রেশন করা যাবে স্কুল প্রতিনিধিদের মাধ্যমে। এছাড়া প্রয়োজনে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
মতিউর রহমান- ০১৯০৫০১৫০৪৪ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা