September 14, 2026, 7:41 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

কালিগঞ্জে গলায় রশি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার কালিগঞ্জে হারুন অর রশিদ (২০) নামে এক যুবক তার বসতঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আত্মহত্যাকৃত হারুন অর রশিদ মৃত ইছাক আলী গাজীর ছেলে।
হারুনের মামা রেজাউল করিম জানান, তার ভাগ্নে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং প্রায় আট-নয় মাস ধরে ডা. আরিফুজ্জামানের কাছে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হারুন তার স্ত্রী জেসমিন খাতুনকে (১৮) অসুস্থ শাশুড়িকে দেখতে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে নিজ বাসায় ফিরে আসে। এরপর দুপুর ১২টার দিকে তার মা হালিমা বেগম ঘরে ঢুকে দেখেন, ছেলে শোয়ার ঘরের আড়ায় কালো রঙের ফিতা দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হারুনকে নিচে নামিয়ে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা