September 16, 2026, 11:08 pm
শিরোনাম :
শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড

নয়াডাক ডেস্ক :

অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দুলাভাই বাহিনী ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে ১ টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজসহ দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত সদস্য কামরুল সরদার (৫৫) সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলো।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা