September 14, 2026, 8:10 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন- সভাপতি সাইফুদ্দিন, সম্পাদক নাঈম

ওমর ফারুক , নিজেস্ব প্রতিনিধি :

শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের কমিটি গঠন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলার সকল ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বেসরকারি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সাবেক সেনা সদস্য মোঃ আসাদ উল্লাহ। সভাপতির শুভেচ্ছা বক্তব্য শেষে কমিটি গঠন প্রক্রিয়ায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন উৎসর্গের সভাপতি গাজী আব্দুর রউফ। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাউদার্ন যুব ফাউন্ডেশনের সভাপতি হাবিবুল্লাহ আল মামুন, পূর্ব কাশিমাড়ী শান্তি সংঘের সভাপতি, সাবেক সেনা সদস্য মোঃ আসাদ উল্লাহ এবং বারসিকের যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ।

নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামনগর ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ সাইফুদ্দিন সিদ্দিক। সহ-সভাপতি পদে রয়েছেন যথাক্রমে নিরাপদ উপকূল চাই (নিউচা) এর সভাপতি মোঃ মোমিনুর রহমান, সিডিও ইয়ুথ টিম এর মোঃ হাফিজুর রহমান হাফিজ এবং শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংকের পরিচালক মোঃ আব্দুল আলিম।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরুব এর নির্বাহী পরিচালক এস.এম জান্নাতুল নাঈম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মাহাব্বাহ এইড এর পরিচালক আবু তাহের আল-আমিন এবং ভুরুলিয়া ইয়ুথ সোসাইটির পরিচালক মোঃ রুহুল আমিন। কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন অর্পন অর্গানাইজেশনের সভাপতি সাংবাদিক গাজী খালিদ সাইফুল্লাহ।

এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক হয়েছেন হরিনগর রক্তদান সংস্থার পরিচালক মোঃ হাবিবুর রহমান, প্রচার সম্পাদক হয়েছেন ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি মোঃ আশিকুর রহমান ওরফে গাবুরার আশিক এবং কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিমের (এসএসটি) সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস।

সভায় উপস্থিত অন্যান্য সকল স্বেচ্ছাসেবী সংগঠন এই এসোসিয়েশন এর সদস্য হিসেবে মনোনীত হন। তন্মধ্যে ঝাপালী একতা যুব সংঘের সাধারণ সম্পাদক মোঃ রাইসুল ইসলাম, ফ্রেন্ডলী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা