April 21, 2026, 7:45 am
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ

নয়াডাক ডেস্ক :

বাগেরহাটের শরণখোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, তাজা কার্তুজসহ জাল টাকা জব্দ।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন , মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন শরণখোলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের শরণখোলা থানাধীন রায়েন্দা বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৩টি দেশীয় অস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৪৩ হাজার জাল টাকা এবং ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা