September 14, 2026, 8:07 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

শ্যামনগরে পানি নিষ্কাষনের জন্য কালভার্ট নির্মানের দাবীতে এলাকাবাসীর মানব বন্ধন

নয়াডাক ডেস্ক :
0-4480x2016-0-0-{}-0-12#

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজানননগর ইউনিয়নের তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে মানব বন্ধনের আয়োজন করা হয়। ২৮ শে নভেম্বর ( শুক্রবার) দুপুর ২.৩০ টায় তারানীপুর – ভেটখালী জামে মসজিদ সংলগ্নে উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জি,এম, মুত্তালিব হোসেন , আলহাজ্ব আব্দুল মাজেদ, মোঃ সফিকুল ইসলাম, গাজী খালিদ সাইফুল্লাহ, মোঃ আব্দুল আজিজ, মোঃ মাহতাব হোসেন, মোঃ নূরুজ্জামান। মানব বন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন , প্রতি বছর বর্ষা মৌসুমে আমরা প্লাবিত হয়। পানি নিষ্কাষনের সু-বন্দোবস্ত না থাকায় আমাদের চলাচলের রাস্তা , ধান্য ফসলের মাঠ , বসত ভিটা, পুকর পানিতে তলিয়ে যায়। বর্তমানে সড়ক ও জনপদ বিভাগের রাস্তার কাজ চলমান। রাস্তা সংস্কারের পাশাপাশি কালভার্টটি নির্মান করা আশু প্রয়োজন। কালভার্টটি নির্মাণ হলে খালের পানি দিয়ে বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করা যাবে। তারা আরও বলেন, কালভার্ট নির্মানের বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক , সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত আবেদন দেওয়া হয়। কর্তৃপক্ষ সরজমিনে এসে মাপ জরিপ করার পরে আর কোন পদক্ষেপ গ্রহন করেননি। তারানীপুর-ভেটখালী এলাকার পানি নিষ্কাষনের জন্য ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগ স্থলে কালভার্ট নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। মানব বন্ধন অনুষ্টানটি পরিচালনা করেন রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা