September 14, 2026, 8:08 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ কোস্ট গার্ড

নয়াডাক ডেস্ক :

খুলনার রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছ কোস্ট গার্ড । বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, মিডিয়া কর্মকর্তা, লেঃ কমান্ডার বিএন, মোঃ মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা কর্তৃক খুলনার রূপসা টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারকৃত কচ্ছপ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা