সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে১৭ ডিসেম্বর(বুধবার) সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন পরিষদের হল রুমে রমজাননগর ইউনিয়ন পরিষদ ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন দূর্যোগ কমিটির সভাপতি আলহাজ্ব শেখ আল মামুন।
রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের সিনিয়র অফিসার জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজেমেন্ট বনানীদাশ গুপ্ত বাসন্তীর সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং তিনি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য কতৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো স্ব স্ব ওয়ার্ডের সভাপতি উপস্থাপন সহ জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা বিষয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত UDMC কমিটির সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে উক্ত ওয়ার্ড উন্নয়নব কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়।উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে ইউনিয়ন বাসী উপকারিত হবে বলে সকলে আশা করেন।