September 15, 2026, 11:26 pm
শিরোনাম :
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা

সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যু

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, টিকটক করতে বাধা দেওয়ায় স্বামী ও শাশুড়ির ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস নিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।ওই গৃহবধূর নাম, ফারহানা খাতুন (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিমপাড়া গ্রামের মানিকের স্ত্রী। তিনি একই এলাকার খোকনের মেয়ে।পরিবার বলছে, গত দেড় বছর আগে ফারহানা ও মানিকের বিয়ে হয়েছে। কিন্তু স্বামী ও শাশুড়ির কথা না শুনে প্রায়ই সে বাড়িতে টিকটক করত। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। বৃহস্পতিবার বিকেলে ফারহানা টিকটক করতে চাইলে তার স্বামী ও শাশুড়ি বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাড়িতে সবার অজান্তে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বউমাকে খুঁজে না পেয়ে তার শাশুড়ি ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ফারহানা ফ্যানের সাথে ঝুলছে। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহফুজুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহ. মাসুদুর রহমান গৃহবধূ ফারহানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা