April 21, 2026, 4:28 am
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

শ্যামনগরে পি*স্তল-গু*লি ও মাদক উদ্ধার ৷

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী রি*ভলবার, গু*লি ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নীলডুমুর আরবিজিবির কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার দিবাগত আড়াইটার দিকে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি)-এর আওতাধীন নীলডুমুর আরবিজিবি কোম্পানি দক্ষিণ কৈখালী স্লুইসগেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী রি*ভলবার, ছয় রাউন্ড গু*লি, সাড়ে তিন হাজার পিস ইয়াবা এবং ৫০ বোতল ভারতীয় ‘উইন কেয়ারেক্স’ কফ সিরাপ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে আরো জানা যায়, উদ্ধারকৃত অ*স্ত্র ও গু*লি শ্যামনগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্ত ও আটক করতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা