July 28, 2026, 10:56 am
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নয়াডাক ডেস্ক :
Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা শহরের সরকারি বালক বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে জনগণকে ‘হ্যাঁ’ প্রতীকে ভোট দিতে হবে।
তিনি বলেন, “এক হাতে ফ্যামিলি কার্ড আর অন্য হাতে নারীর গায়ে হাত—এই দুইটি একসঙ্গে চলতে পারে না। নারীরা মায়ের জাতি, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।” নারীর দিকে হাত বাড়ালে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির অভিযোগ করেন, স্বৈরাচার পতনের পর মামলা বাণিজ্য বেড়েছে এবং বহু নিরীহ মানুষ হয়রানির শিকার হয়েছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা করে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন, “আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না। সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। তবে যারা কালো টাকার দিকে হাত বাড়াবে, তাদের সেই হাত শক্তভাবে প্রতিহত করা হবে।”

যুবসমাজ প্রসঙ্গে তিনি বলেন, ভাতা দিয়ে তরুণদের ছোট না করে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ গঠনের কাজে যুক্ত করা হবে।

মোস্তাফিজ ইস্যুতে বক্তব্য তিনি বলেন,আইপিএল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার ঘটনাকে “চরম অপমান” উল্লেখ করে তিনি বলেন, এতে দেশের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

এসময় জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাগপা সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

এ ছাড়া সাতক্ষীরা-১ আসনে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা