April 21, 2026, 4:29 am
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক

নয়াডাক ডেস্ক :

কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অ*স্ত্র ও গো*লাবা*রুদ সহ সুন্দরবনের দু*র্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগী আটক।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার হতে সুন্দরবনের কু*খ্যাত ডা*কাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে ২ টি একনলা ব*ন্দুক এবং ৮ রাউন্ড তাঁ*জা কা*র্তুজ উদ্ধার করে।

আটককৃত ডা*কাত সহযোগী রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডা*কাতি এবং ডা*কাত দলকে অ*স্ত্র, গো*লাবা*রুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

তিনি আরও বলেন, আটককৃত ডা*কাত সহযোগী ও জব্দকৃত অ*স্ত্র ও গো*লাবা*রুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দ*স্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা