September 15, 2026, 6:53 pm
শিরোনাম :
শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা

সাতক্ষীরায় তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গ্রেপ্তার, নগদ-স্বর্ণালংকার উদ্ধার

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর এলাকা থেকে ১৯ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ ডাকাত রেজাউল গাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রেজাউল গাজী কালীগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকার মৃত বরকত উল্লাহ গাজীর ছেলে। তিনি সাতক্ষীরা জেলার তালিকাভুক্ত শীর্ষ ডাকাত ও একাধিক ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি।
র‍্যাব জানায়, আসামির পিসি-প্রি বিশ্লেষণে দেখা গেছে, তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানাসহ খুলনা ও যশোর জেলায় চুরি, ডাকাতি, মাদক ও হত্যা চেষ্টাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, স্বর্ণের চুড়ি, কানের দুল ও ব্রেসলেট, রূপার চুড়ি ও ব্রেসলেট, ৫টি মোবাইল ফোন, নগদ ২ লাখ ৫ হাজার টাকা, ১১০ মালদ্বীপের রুপি ও ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি জয়েনউদ্দিন জিয়াদ বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ত্রাস, ডাকাতি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা