June 5, 2026, 7:54 am
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরের কালিঞ্চীতে লবন পানি উত্তোলন বন্দ ও মিথ্যা মামলায় হয়রানী বন্দে মানব বন্ধন

নয়াডাক ডেস্ক :
0-4480x2016-0-0-{}-0-12#

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী গ্রামে ওয়াব্দার রাস্তা ছিদ্র করে ও কেয়ারের রাস্তা কেটে লবন পানি উত্তোলন করে এলাকায় ক্ষতি সাধন ও মিথ্যা মামলা হয়রানী বন্দে এলাকাবাসীর পক্ষে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০৯ ই মার্চ ( সোমবার) সকাল ১১ টায় কালিঞ্চী উত্তর পাড়া জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে উক্ত মানব বন্ধনটি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন মোছাঃ আছিয়া বেগম , মোছাঃ বিলকিস খাতুন , মোছাঃ নাসিমা খাতুন , মোছাঃ মমতাজ বেগম ও মোঃ আলমগীর ভাঙ্গী। মানব বন্ধনে এলাকাবাসী জানায় , ভেটখালী গ্রামের মোঃ আবু নূর আমিনের পুত্র মোঃ সাহাবুদ্দীন আহম্মেদ দীর্ঘ বছর ধরে আমাদের এলাকায় ওয়াব্দার রাস্তা ছিদ্র করে ও কেয়ারের রাস্তা কেটে মসজিদ ও কবর স্থানের পাশ দিয়ে লবন পানি উত্তোলন করে মৎস্য চাষ করে আসছে। যার ফলে অত্র এলাকায় মসজিদ , কবর স্থান , পুকুর , বসত ভিটাবাড়ী , গাছগাছালি ক্ষতি গ্রস্থ হয়ে আসছে। বর্ষা মৌসুমে মসজিদ , কবর স্থানসহ এলাকায় লবন পানিতে প্লাবিত হয়। তারা আরও বলেন , লবন পানির কারনে আমরা জরায়ুসহ নানা রোগে আক্রান্ত হই। আমরা লবন পানির হাত থেকে রক্ষা পেতে প্রতিবাদ করলে গত ০৪-০৯-২০২১ তারিখে উক্ত মোঃ সাহাবুদ্দীন আহম্মেদ আমাদের বিরুদ্ধে শ্যামনগর থানায় ০৯/৩৪১ নং একটি মিথ্যা মামলা দায়ের করে নানা ভাবে হয়রানী করে। আমরা প্রতিবাদ অব্যহত রাখলেও লবন পানি উত্তোলন বন্দ হয়নি। অবেশেষে রাস্তা সংস্কারের সময় লবন পানি উত্তোলনের পাইবটি বন্দ করে দেওয়া হয়। তার পর থেকে লবন পানি উত্তোলন বন্দ থাকলেও বিগত ৩০-০১-২০২৬ তারিখে মোঃ সাহাবুদ্দীন আহম্মেদ প্রভাব বিস্তার করে পুনরায় লবন পানি উত্তোলনের চেষ্টা করলে আমরা বাঁধা সৃষ্টি করলে আমাদেরকে তার লোকজন ব্যাপক ভাবে মারধর করে। আমাদের মারধর করে ক্ষ্যন্ত না হয়ে বিজ্ঞ আমলী আদালত নং-০৫ , সাতক্ষীরাতে মৃত ছবেদ আলী গাজীর পুত্র মোঃ আব্দুল মজিদ, মোঃ আঃ গফ্ফারের পুত্র মোঃ শহিদ , আব্দুল গফুর গাজীর পুত্র হাফিজুর রহমান, মৃত নূর ভাঙ্গীর পুত্র আলম ভাঙ্গী, মোঃ আহম্মদ আলীর পুত্র মোঃ কালাম, মৃত ফরমান গাজীর পুত্র মোঃ শাহিনুর রহমান, আনারুল ইসলামের স্ত্রী আছমা খাতুন, মুনছুর আলীর স্ত্রী নাছিমা খাতুনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করে। যা বর্তমানে শ্যামনগর থানয় তদন্তনাধীণ। তারা আরও বলেন , মিথ্যা মামলা করে আমাদের হয়রানী করছে। নানা ভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। এ সময় তারা ওয়াব্দার রাস্তা ছিদ্র করে ও কেয়ারের রাস্তা কেটে লবন পানি উত্তোলন করে এলাকায় ক্ষতি সাধন বন্দ ও মিথ্যা মামলা হয়রানী বন্দে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। মানব বন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা