April 20, 2026, 6:05 pm
শিরোনাম :
সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড শ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধন রমজাননগরে গোফরইমপ্যাক্ট প্রোগ্রামের আওতায় অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত বন্য শুকর লোকালয়ে : কৈখালী ফরেষ্ট কর্তৃক সুন্দরবনে অবমুক্ত শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রমজাননগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।

শ্যামনগরে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি

নয়াডাক ডেস্ক :
0-0x0-0-0-{}-0-0#

সাতীরার শ্যামনগর উপজেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সুন্দরবনের মধু আহরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান খুলনা অঞ্চলের বন সংরক ইমরান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতীরা-৪ শ্যামনগর আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল বিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমত উল্লাহ পলাশ এবং যুগ্ম আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামানসহ বিজিবি , র‌্যাব, কোষ্টগার্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষ। এছাড়া বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক ও স্থানীয় মৌয়ালরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবন দেশের অর্থনীতি পরিবেশ ও জীববৈচিত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বন থেকে সংগৃহীত মধু দেশের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক বাজারেও সম্ভাবনা তৈরি করছে। তিনি মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করা টেকসই পদ্ধতিতে বনজ সম্পদ আহরণ এবং বন সংরণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি বিষ প্রয়োগ করে মাছ শীকার চক্র এবং বনসদ্যু নির্মূলে বনজীবিসহ সকলের সহযোগিতা করার আহবান জানান এবং কঠোর ভাবে দমন করার প্রতিশ্রুতি দেন। বন বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সুন্দরবনের সাতীরা রেঞ্জ থেকে প্রায় ১৮০০ কুইন্টাল মধু আহরণের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধিত মৌয়ালদের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মধু সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। সরকার নির্ধারিত রাজস্ব প্রদান করে মৌয়ালরা বৈধভাবে মধু সংগ্রহের সুযোগ পাচ্ছেন।বক্তারা জানান সুন্দরবনের মধু দেশের অন্যতম বিশুদ্ধ প্রাকৃতিক সম্পদ যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্বোধনের মধ্য দিয়ে চলতি বছরের মধু আহরণ মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা