June 4, 2026, 6:48 pm
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত

নয়াডাক ডেস্ক :

শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে ম্যানগ্রোভ বনায়নের গুরুত্ব ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, গভর্নিং বডির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফ্রেন্ডশিপ এর পক্ষে ছিলেন মো:মোকাররম হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আজগর বুলু। বক্তব্যে বক্তারা উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ম্যানগ্রোভ বনায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ম্যানগ্রোভ বনায়ন প্রাকৃতিক দুর্যোগ থেকে জনপদ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এসময় ফ্রেন্ডশিপ এনজিওর চলমান ম্যানগ্রোভ বনায়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। বক্তারা স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার পাশাপাশি বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা উপকূলীয় পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা