June 5, 2026, 7:58 am
শিরোনাম :
কৈখালী ফরেস্ট স্টেশনে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ, ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ কুখ্যাত ডাকাত আটক কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২১ জেলে উদ্ধার রমজান নগর ইউনিয়ন পরিষদে ফ্রেন্ডশিপের এডভোকেসি সভা অনুষ্ঠিত শ্যামনগরের ধুমঘাটে সংখ্যালঘু পরিবারে হামলা , থানায় অভিযোগ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ ২ জন বনদস্যু আটক: ৪ জেলে উদ্ধার শ্যামনগরের কৈখালীতে রাস্তা নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ সুন্দরবনে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ, ৩ সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ আটক। সুন্দরবনে দস্যুদের সাথে বন বিভাগের গুলি বিনিময়:হাত-পা বাঁধা অবস্থায় ৪ জেলে উদ্ধার রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত

ফেইথ ইন এ্যাকশনে নিয়োগ বিজ্ঞপ্তি

নয়াডাক ডেস্ক :
Oplus_131072

ফেইথ ইন এ্যাকশন একটি জাতীয় এনজিও, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-বাংলাদেশ এর অর্থায়নে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর রমজাননগর ও শ্যামনগর সদর ইউনিয়নে “ Satkhira Integrated Community Development Project (SAT-ICDP) ” পাঁচ বছর মেয়াদী প্রকল্পে ০১ জন প্রকল্প কর্মকর্তা নিয়োগ করা হবে।
পদের নাম : প্রকল্প কর্মকর্তা
সংখ্যা : ০১ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : –
(কমপক্ষে মাস্টার্স পাশ ও পাঁচ বছরের সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আত্ম সহায়ক দল পদ্ধতিতে কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। খাদ্য নিরাপত্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট প্রকল্পের ব্যবস্থাপনায় কমপক্ষে ০৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার চালনা ও প্রকল্প প্রতিবেদন তৈরীতে পারদর্শী হতে হবে। খাদ্য নিরাপত্তা ও দূর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা বিবেচনায় শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বেতন ও উৎসবভাতা প্রকল্প কাঠামো অনুযায়ী প্রদান করা হবে। প্রার্থীর মোটরসাইকেল চালা্েনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায় কাজ করতে হবে।)

আগ্রহী প্রার্থীগণকে আগামী ০৩/০৫/২০২৬ ইং তারিখের মধ্যে “নির্বাহী পরিচালক, ফেইথ ইন এ্যাকশন (ঋওঅ), হাউজ # ২১ (৫এ), রোড # ০৫, ব্লক-বি, কাদিরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা – ১২০৭” বরাবরে কুরিয়ার অথবা ইমেইল (faith.in.action.hr22@gmail.com) এ জীবন বৃত্তান্তসহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো। কেবল মাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নাম্বারে জানানো হবে। উল্লেখ্য যে, সংস্থাটি আচরণবিধি এবং জাতিসংঘ কর্তৃক নির্ধারিত পিএসইএএইচ/শিশু সুরক্ষার আইএএসসি এর ছয়টি মূল নীতিমালার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আবেদনের শর্তাবলী:

১. কুরিয়ার এ পাঠানো আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে: জীবন বৃত্তান্ত, সদ্য তোলা পাসর্পোট সাইজের ২ কপি সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি।

২. ই-মেইল এ পাঠানো আবেদন পত্র (উপরের কোনায় ছবিযুক্ত) এর সাথে জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের কপি একটি মাত্র পিডিএফ ফাইল তৈরী করে পাঠাতে হবে।

৩. প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৪. আবেদনপত্র পাঠানোর সর্বশেষ তারিখ ও সময় ০৩/০৫/২০২৬ খ্রি: বিকাল ৫ টা । কোন প্রকার অসম্পূর্ন/ত্রুটিপূর্ন বা বিলম্বে প্রদানকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদন পত্রে প্রার্থীকে অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।

৪. আবেদনপত্রে ২ জনের রেফারেন্স (একজনকে অবশ্যই বর্তমান/ সর্বশেষ সুপারভাইজার হতে হবে) নাম ও মোবাইল নাম্বার সহ উল্লেখ করতে হবে।

৬. প্রার্থীর বিরুদ্ধে পূর্ববর্তী কোন অপরাধমূলক রেকর্ড, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, শিশু নির্যাতন, রাজনৈতিক সম্পৃক্ততা এবং জালিয়াতি-দুর্নীতির অভিযোগ নেই এই মর্মে স্ব-ঘোষণা দিতে হবে।

৭. সংস্থা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সংযোজন/ বিয়োজন ও বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।

আবেদন প্রেরণের ঠিকানা

প্রশাসনিক কর্মকর্তা

ফেইথ ইন এ্যাকশন

বাসা নং ২১, ফ্লাট- ৫এ, রোড-৫, ব্লক-বি,

কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭
faith.in.action.hr22@gmail.com
Women and persons with disability are encouraged to apply


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা