July 28, 2026, 10:49 am
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে অপহরণের ৩ দিন পর পশু চিকিৎসক উদ্ধার : আটক ৩

নয়াডাক ডেস্ক :

মুক্তিপন ছাড়াই অপহরণের ৩ দিন পর উদ্ধার হয়েছে প্রাণী চিকিৎসক ডাঃ অনিমেষ পরমান । সোমবার সকাল ৯,৩০ ঘ‌টিকায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দিয়ে যায়।এ ঘটনার সাথে জড়িত ৩ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। আটকৃতরা হলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের মিরগাং গ্রামের চিহ্নিত হরিণ শিকারী জুব্বার গাজী, শাহিনুর রহমান গাবুরা ইউনিয়নের আত্মসমর্পণকৃত বনদ্যু মাহমুদুল হাসান ডন।

শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, জুব্বার গাজী ও মাহমুদুল হাসান ডন,শাহিনুর রহমান সহ সঙ্গবদ্ধ একটি দল সুন্দরবনের মাথা ভাঙ্গা নদীর ধলের খালে অনিমেষকে আটকে রাখে। স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম ও আব্দুল হামিদ লাল্টুর সহযোগিতায় পুলিশের একটি টিম রবিবার রাত থেকে অভিযান চলানোর এক পর্যায় তাদের সাথে থাকা শাহিনের মাধ্যমে সোমবার সকাল সাড়ে নয়টায় মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন বাজারে তুলে দেয় অনিমেষকে।এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে স্থানীয়রা তিন জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে আটকৃত থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আনা হবে। েআব্দুল হামিদ লালটু জানান, অনিমেষ ও প্রতিবেশী ফজলুল হকের ছেলে খলিলের যৌথভাবে একটি জমি ক্রয়ের দিনক্ষণ নির্ধারিত ছিল রোববার। ২২ লাখ টাকা মুলমান্যের উক্ত দলিলের খসড়া চুড়ান্ত করার জন্য শনিবার খলিলের নিযুক্ত প্রতিনিধি আমানত গাজীর সাথে তার(অনিমেষের) শ্যামনগর সদরে যাওয়ার কথা ছিল। জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা হাতিয়ে নেয়ার জন্য তার কাকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল। প্রসঙ্গ গত (২ মে)শনিবার বেলা ১০টার দিকে রোগী দেখার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবতীতে সন্ধ্যায় সাতটায় তার স্ত্রী’র মোবাইলে কল দিয়ে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করা হয়। অনিমেষ উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের মৃত নিতাই পরমান্যের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা