রমজাননগরে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত
১২ ই মে ( মঙ্গলবার) , সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের সাইক্লোন সেল্টারের ২য় তলায় কমিউনিটি লিডার , ধর্মীয় নেতা , সমাজ সেবকসহ বিভিন্ন পেশা শ্রেনী ব্যক্তিদের উপস্থিতিতে ফেইথ ইন এ্যাকশন সাসা টুগেদার প্রকল্পের স্টার্স্ট ধাপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে রমজাননগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেটখালী এ , করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ সোলায়মান হোসেন , সমাজ সেবক শেখ মহাসীন হোসেন , ইউ,পি সদস্য আব্দুস সালাম , মনোরঞ্জন মিস্ত্রী , শ্যামনগর উপজেলা হিন্দু , খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি দেবব্রত ব্যানার্জী , ফেইথ ইন এ্যাকশান সাত আইসিডিপি প্রকল্প ব্যবস্থাপক শমূয়েল সাংমা, স্বপ্নচুড় ফাউন্ডেশনের পরিচালক মোঃ আনোয়ার হোসেন জাহিদ , সিসিসি সভাপতি মোঃ হাফিজুর রহমান। সভার মুল বিষয় বস্তু ছিল ক্ষমতার ব্যবহার সকলের মধ্যে আছে। স্বামী-স্ত্রী সকলে সমান। একে অপরের পরিপূরক । সকলের ক্ষমতা ভাল কাজে ব্যবহার করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করাসহ বাল্য বিবাহ বন্ধ করতে হবে। উক্ত অনুষ্টানটি পরিচালনা করেন মাঠ সংগঠক দীপক দাশ।