September 14, 2026, 6:03 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ ৪ সদস্য গ্রেপ্তার

নয়াডাক ডেস্ক :

কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত ১০ টার পরে সাতক্ষীরা জেলা তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।এসময় গ্রেফতার করা হয় পিলার পাচার চক্রের চার সদস্যকে।
গ্রেপ্তারকৃতরা হলো তালা উপজেলার কলাগাছা গ্রামের ভোলানাথ সানা।তার আরো তিনজন সদস্য রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বাড়ির পাশে একটি ঘরের মাটির নিচে সীমানা পিলারটি রাখা ছিল। সংশ্লিষ্ট ব্যক্তিরা পিলারটির সত্যতা যাচাইয়ের জন্য সেটি মাটি থেকে তুলে ঘরের ভেতরে রেখেছিলেন বলে জানা গেছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে সীমানা পিলারসহ চারজনকে গ্রেফতার করে করে থানায় নিয়ে যায়।

তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০ টায় আমরা খবর পাই কলাগাছিতে সীমানা পিলার বেচাকেনা চলছে। এই খবর পেয়ে আমারা অভিযান চালাই। অভিযান চালিয়ে আমরা তাদের পিলারসহ গ্রেপ্তার করি। তবে আমরা তাদের থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা জড়িত না তাদের ছেড়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা