July 28, 2026, 12:39 pm
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন শহিদুল ইসলাম

নয়াডাক ডেস্ক :

হাফিজুর রহমান শিমুল , নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করলেন মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (১৯ জুন-২৬) সন্ধ্যায় তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেনের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, তিনি তালা থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তিনি তালা থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, কালিগঞ্জে এসে তিনি মাদক ব্যবসার বিস্তার এবং এর সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয়েছি। মাদক নির্মূলে, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পাশাপাশি থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। তিনি আরো বলেন, “মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনো ধরনের অপরাধ, সন্ত্রাস কিংবা অনিয়মের সঙ্গে আপস করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে পুলিশের প্রধান লক্ষ্য। তবে পুলিশের একার পক্ষে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এজন্য তিনি উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত কালিগঞ্জ থানা গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা