September 14, 2026, 8:17 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

কালিগঞ্জ মহিলা কলেজে অবঃ শিক্ষক, কর্মচারী ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার কালিগঞ্জে রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী ও এইচ এসসি পরীক্ষার্থী বৃন্দের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ১২টায় কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতির সহধর্মিণী সেতারা নাসরিন নিশি। কলেজ পরিচালনা কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সদস্য শেখ নাজমুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুর রউফ ও নিয়াজ কওছার তুহিন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান। বিদায় সংবর্ধনা গ্রহন করেণ মনোবিজ্ঞান বিভাগের প্রধান নজরুল ইসলাম, দর্শন বিভাগের প্রধান মমতাজ হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ইন্দ্রজিৎ কুমার, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান জয়শ্রী ঘোষ, বিজ্ঞান বিভাগের হাফিজুর রহমান লাইব্রেরিয়ান সাইফুজ্জামান ও পিয়ন মাইমুনা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা