July 28, 2026, 12:40 pm
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগরের গোলাখালীদ্বীপে “সুন্দরবন ইকোপার্ক” নির্মানে সম্ভাবনাময় নতুন এক উদ্ভব

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ছোট্ট একটি অংশ গোলাখালী ৷ গহীন সুন্দরবনের শুরু মধ্যেই ৮৮ পরিবারের বসবাস ৷ বলা যায় সুন্দরবনের মধ্যেই ৷ উন্মুক্ত এলাকায় দেখা যায় বাঘ, হরিণ সহ বিভিন্ন প্রাণী ৷ সুন্দরবনের উপর নির্ভরশীল এই ৮৮ পরিবার ঘেরাবেড়া দিয়ে ঋতিমত বসবাস করছে ৷ যেতে গেলে নদী পারে হতে হয়৷ তবে স্থানীয়দের ধারনা গোলাখালীদ্বীপে “সুন্দরবন ইকোপার্ক” নির্মানে সম্ভাবনাময় নতুন এক উদ্ভব ঘটতে পারে ৷ তৈরি করা যেতে পারে- কালিঞ্চী থেকে গোলাখালী একটি ব্রিজ নির্মান,
ঝুলন্ত ব্রীজ, জিপ লাইনিং ও ক্যাবল কারের মাধ্যমে সুন্দরবনকে উপভোগ করতে পারবে ৷ নতুন ভবণ তৈরি করে বিদেশি পর্যটনদের জন্য থাকার ব্যবস্থা করা যেতে পারে ৷ এতে করে পাখিদের কলতান আর বিভিন্ন প্রাণির ডাকে ঘুম ভেঙে যাবে৷ ভোরে আলোয় বেলকনিতে এসে একনজরে দেখা যাবে সুন্দরবন ও ৫ নদীর মোহনা ৷ কিছুটা সমুদ্রের মত সূর্য উঠানামাও উপভোগ করা যেতে পারে ৷ পর্যটকদের সুরক্ষা দিতে পাশে আছে বনবিভাগের স্টেশন, বিজিবি ক্যাম্প, নৌ-পুলিশ ক্যাম্প ও কোস্টগার্ড স্টেশন ৷ অন্যদিকে এই অঞ্চলের মানুষ ফিরবে কর্মসংস্থান ৷
শ্যামনগর উপকূলের মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল ৷ কিন্তু বর্তমানে সুন্দরবনের মোট এলাকার প্রায় ৫২ শতাংশ অভয়ারণ্য ঘোষণা করা হয় ৷ যার ফলে এ অঞ্চলের মানুষ গভীর সুন্দরবনে গিয়ে মাছ-কাঁকড়া আহরন করতে পারছে না ৷ অন্যদিকে সরকার বিভিন্ন প্রজাতির মাছ-কাঁকড়া প্রজননের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সুন্দরবন বন্ধ করে দেন ৷ সেক্ষেত্রে দিন দিন মানুষ অসহায় হয় পড়ছে ৷ মাইগ্রেশান সহ ইট ভাটার শ্রমিক হিসাবে বেছে নিচ্ছে বাইরের কর্মসংস্থান ৷ এতে করে স্থানীয় ব্যবসায়ী সহ ক্ষয়ক্ষতির সমূখীন হচ্ছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ৷ সুন্দরবন থেকে মুখ ফিরিয়ে নেওয়া প্রতি বছরের ৬ মাস ধরে ৩ এর ২ অংশ মানুষ এলাকা শূন্য হয়ে ইট ভাটার কাজে চলে যায় ৷ এ জন্য শ্যামনগরের গোলাখালীদ্বীপে “সুন্দরবন ইকোপার্ক” নির্মাণ হলে এক দিকে সরকার পাবে রাজস্ব অন্যদিকে এলাকার মানুষ পাবে কর্মসংস্থান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা