July 28, 2026, 12:41 pm
শিরোনাম :
শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে এক ব্যাক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামনগর সদর হাসপাতালে AAN এর ওয়ার্কসপ অনুষ্ঠিত

নয়াডাক ডেস্ক :

শ্যামনগর সদর হাসপাতালে AAN এর ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে ।০৭ ই জুলাই ( মঙ্গলবার) ইং তারিখ দুপুর ১ ঘটিকার সময় শ্যামনগর উপজেলা সদর হাসপাতাল হল রুমে উক্ত ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কসপ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা জনাব মোঃ জিয়াউর রহমান সভাপতি হিসেবে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক- এএএন এর হেলদি এজিং প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মোঃ হাফিজুর রহমান মাল্টিমিডিয়ায় প্রদর্শনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রমের বিবরনি উপস্থাপন করেন। এ সময় স্বাস্থ্যকমপ্লের আরএমও জনাব ডাঃ মোঃ তরিকুল ইসলাম এনসিডি কর্নারের সেবা, লজিস্টিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রকল্পের আইটি অফিসার মোঃ জিয়া প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া হাসপাতালের পরিসংখ্যানবিদ অপর্না কর্মকার এনসিডি রিপোর্টিং এর কিছু জটিলতার খুটিনাটি বিষয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। ওয়ার্কসপে হাসপাতালের মেডিকেল অফিসারগন, প্রকল্পের মনিটরিং অফিসার ও অত্র হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সগন, এমটিইপিআই, ষ্টোর কিপার, ফার্মাসিস্ট, টিকেট কাউন্টার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। Workshop এ হেলদি এজিং প্রকল্পের প্রকল্প পরিচালক মিঃ তরুণ কান্তি হোড় প্রকল্পের কার্যক্রমের বিস্তারিত কার্যবিরনী তুলে ধরতে গিয়ে বলেন, বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ দক্ষিনাঞ্চলের মানুষ পানিবাহিত রোগে ব্যাপক আক্রান্ত হচ্ছে বিশেষ করে বয়স্করা এসব রোগে আক্রান্ত হচ্ছে তাই স্কুল পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে ব্যবপক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। পরিশেষে এনসিডি কর্নারের বিদ্যমান পরিস্থিতি নিয়ে উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা আলোচনা করেন ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের হেলদি এজিং প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ গোলাম মোস্তফাসহ প্রকল্পের প্রতিনিধিদেরকে কাজের সকল প্রকার আন্তরিক সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করে ও এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের প্রতিনিধি সহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা