সাতক্ষীরার শ্যামনগরে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ১০ টায় শ্যামনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষকের জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি পটাশ সার ও ১০ কেজি ডিএপি সার বরাদ্দ হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সবেক আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা জামাতের আমির আব্দুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।