September 13, 2026, 4:52 pm
শিরোনাম :
চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন

শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার

গাজী ইদ্রিস , নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাদের আটক করার চেষ্টা চলছে বলে জানান অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর নির্দেশে শ্যামনগর থানার এসআই সুদেব ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল শ্যামনগর থানাধীন মুন্সিগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালী শামসুজ্জামান গাজী (৩৫)-এর রাইস মিলের পশ্চিম পাশে ওয়াপদার ওপর এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা আগে থেকেই সটকে পড়ে। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উইনসেরেক্স কাফ সিরাপ- ১৩৯ বোতল, এস কাফ সিরাপ- ৪৪ বোতল, হাইড্রোকুইনোন, ট্রেটিনোইন ও মোমেটাসোন ফুরোয়েট ক্রিম, গোমেলা-১৫ গ্রাম-৫২২টি, গোমেলা-১৫ গ্রাম ক্রিম মোড়ক-২৬১টি উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পলাতক মাদক কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা