September 14, 2026, 6:07 pm
শিরোনাম :
ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ

শ্যামনগরে মাদক বিরোধী আলোচনা ও সচেতনমুলক সেমিনার অনুষ্ঠিত

গাজী ইদ্রিস , নিজস্ব প্রতিনিধি :

“আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি ও মাদক মুক্ত মসাজ গড়ি। যুব সমাজ রক্ষাকরি, মাদক মুক্ত দেশ গড়ি, আপনার সচেনতাই বাঁচাতে পারে একটা প্রান এই প্রাধান্যকে সামনে রেখে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের আয়োজনে সুন্দরবন বাজারে মাদক বিরোধী আলোচনা ও সচেতনমুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

৩১শে জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪টায় সুন্দরবন বাজার প্রাঙ্গণে মুনসীগজ্ঞ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী আলোচনা ওসচেতনমুলক সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাসেম মোড়ল সাবেক চেয়ারম্যান মুনসীগজ্ঞ ইউনিয়ন ,মোঃ আদ্বুর রাজ্জাক সরদার উপজেলার আয়বাহক কমিটির সদস্য থানা বিএনপি, মোঃ মোয়াজেম হোসেন প্রধান শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়,মোঃসাহারাত সরদার সমাজ সেবক সদস্য আয়বাহক কমিটি থানা বিএনপি,আলোচনা সভায় মোঃ আবু কওছার সরদারের সভাপতিত্বে এবং মোঃসিদ্দিকুর রহমান সভাপতি মুনসীগজ্ঞ ইউনিয়নের ৮নং ওয়াডের বিএনপির সভাপতির সঞ্চালনায় বক্তব্য দেন মোঃ আজিজুর রহমান সাবেক প্রধান শিক্ষক সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়,মোঃ আবু হামজা মুনসীগজ্ঞ ইউনিয়নের সাবেক ছাএদলের ছাএ নেতা বিএনপি,আরো বক্তব্য দেন মোঃমহিদ গাজী, মোঃ নজরুল গাজী , মোঃ হাবিবুর রহমান,মোঃ আনোয়ারুল ইসলাম ইউপি সদস্য মুনসীগজ্ঞ ইউনিয়ন ৭নং ওয়ার্ড, আঃরহমান সরদার মুনসীগজ্ঞ ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি বিএনপি, মোঃ মিজানুর রহমান মোড়ল সাবেক সেনা সদস্য, মোঃমিজানুর রহমান গাজি,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,বলেন, “মাদক নির্মূলে শুধু প্রশাসনের একার প্রচেষ্টা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সচেতন নাগরিক সবার সম্মিলিত উদ্যোগই পারে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।

বিশেষ অতিথি মোঃ আবুল কাসেম মোড়ল বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এটি একটি পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নের পথেও বড় বাধা সৃষ্টি করে।” তিনি মাদক প্রতিরোধে সামাজিক ঐক্য ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান এবং তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার ও সমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা