September 13, 2026, 3:37 pm
শিরোনাম :
চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ সাহসী তরুণ সাংবাদিক মোঃ মেহেদী হাসানের জন্মদিন আজ: সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা শ্যামনগরে হেতালখালি মানব সেবা ফাউন্ডেশনের ফুটবল বিতরণ শ‌্যামনগ‌রের ঈশ্বরীপুরে কৃষক মাঠ দিবস উদযাপন শ‌্যামনগর প্রেসক্লাবে নির্বাচন, সভাপতি সামিউল মনির ও সম্পাদক লিটন

সাতক্ষীরায় অসুস্থ গৃহবধূকে ধর্ষনের অভিযোগ: এক নারীসহ দুইজন গ্রেফতার।

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার তালায় অসুস্থ এক গৃহবধূকে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে এবং জোরপূর্বক সংঘবদ্ধ ধ/র্ষ/ণের অভিযোগে দায়ের করা মামলায় এক নারীসহ দুইজনকে গ্রে/ফ/তার করেছে তালা থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের দেবব্রত বিশ্বাসের ছেলে অনুপম বিশ্বাস ওরফে অনুপ (৪০) এবং একই গ্রামের সত্যজিৎ হালদারের স্ত্রী শিপ্রা বিশ্বাস (৩৫)।
পুলিশ জানায়, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক এবং ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের নিজ নিজ বাড়ি থেকে অনুপম ও শিপ্রা বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনার কয়রা উপজেলার ঘুগরোকাঠি গ্রামের প্রায় ৪০ বছর বয়সী ওই অসুস্থ গৃহবধূকে চিকিৎসা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার তালায় নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে, সেখানে এক নারীর সহযোগিতায় রাজু নামের এক ব্যক্তি ও অজ্ঞাতপরিচয় এক যুবক রাতে ওই গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করেন।
এ ঘটনায় পরদিন ১৪ আগস্ট ভুক্তভোগী নিজে বাদী হয়ে রাজুসহ তিনজনের বিরুদ্ধে তালা থানায় মামলা দায়ের করেন।
তালা থানা পুলিশ জানায়, মামলা হওয়ার পরপরই ঘটনার তদন্ত শুরু করা হয়। তদন্তের একপর্যায়ে এজাহারনামীয় আসামি রাজুসহ ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনের পরিচয় শনাক্ত করা হয়। পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর গ্রামের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে অনুপম বিশ্বাস ও শিপ্রা বিশ্বাসকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা