September 16, 2026, 9:52 pm
শিরোনাম :
শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শ্যামনগরে হাসপাতাল ও বিদ্যালয় নির্মাণের উদ্যোগ শ্যামনগরে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত কোস্ট গার্ডের নিকট বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ , বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শ্যামনগরে হেতালখালি স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থার উদ্যোগে বৃক্ষ বিতরণ

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত

নয়াডাক ডেস্ক :

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় শ্যামনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি সংস্থা লিডার্সের বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্যোগে ‘জলবায়ু, পরিবেশগত ও সামাজিক বাস্তুতান্ত্রিক ঝুঁকি মূল্যায়ন’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বয়ে কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শ্যামনগরের বর্তমান ও উদীয়মান জলবায়ু ঝুঁকি, ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী চিহ্নিত করা এবং এসব ঝুঁকি মোকাবেলায় স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন পরিকল্পনার ভিত্তি তৈরি করা।
কর্মশালায় ঘূর্ণিঝড়, বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ, নদী ও উপকূল ভাঙন, তাপপ্রবাহ, সুপেয় পানির সংকট, কৃষি ও মৎস্য খাতের পরিবর্তনসহ বিভিন্ন জলবায়ু ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জলবায়ু ঝুঁকির সঙ্গে জীবিকা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পানি, অবকাঠামো ও পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়েও অংশগ্রহণমূলক আলোচনা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি নজরুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে একটি অভিন্ন ধারণা, অগ্রাধিকারভিত্তিক ঝুঁকির তালিকা এবং ঝুঁকিগুলোর পারস্পরিক সম্পর্কের একটি প্রাথমিক চিত্র তৈরি করেন। এসব তথ্য ভবিষ্যতে শ্যামনগরের স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন ও অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম গ্রহণে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা