September 17, 2026, 11:46 pm
শিরোনাম :
শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউ,পি সদস্যা আসমা সভাপতি হিসাবে নির্বাচিত কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবনে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলি*বর্ষণ: ডাকাতির মালামাল ফেলে চম্পট ডাকাত দলের শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত ভূমি সেবায় নিয়োজিত বুড়িগোয়ালিনী নায়েব গগন চন্দ্র মন্ডল সাতক্ষীরায় সহপাঠীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মর্মা*ন্তিক মৃ*ত্যু চেয়ারম্যান হলে জনগণের সামনে থাকবে ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব: কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবনে ব্যবসায়ীর মৃত্যু

নয়াডাক ডেস্ক :

সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ (কীটনাশক) সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেহের আলী গাজী উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকার একটি মুদিদোকানে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করেন জেহের আলী গাজী। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সাতক্ষীরা হাট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্টদের বিষয়ে খোঁজখবর নেয় এবং আইনগত কার্যক্রম শুরু করে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা