খুলনায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে নগরীর লবণচরা থানা এলাকায়।
পুলিশ জানায়, গত সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে শিশুটি তার পরিবারের সঙ্গে যে বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়ির মালিকের ছেলে তাকে ধর্ষণ করে। শিশুটির বাবা এ বিষয়ে লবণচরা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বুধবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।