July 29, 2026, 4:33 pm
শিরোনাম :
শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার শ্যামনগরে বিশ্ব বাঘ দিবসে র‌্যা‌লি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ শ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা , কৃষকের মাথায় হাত শ্যামনগরে ঝুুরঝুরি খাল আছে , নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা ।। জলাবদ্ধতায় হাজার বিঘা ধান্য ফসলের জমি মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন মুহাদ্দিস রবিউল বাশার এমপি মাদার নদীর উপর অবস্থিত বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন শ্যামনগরে র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ, আটক- ২ শ্যামনগরের নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ শামুক জব্দ করেছে বনবিভাগ শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোপ মিছিল

কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৬ জন আটক

নূরুন্নবী ইমন

সুন্দরবন ও খুলনায় কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ৬ জন আটক।

শনিবার ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ধাওয়া করে ০১ টি একনলা বন্দুক, ০৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ০৪ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করে। আটককৃত ডাকাত মোঃ বিল্লাল হোসেন (২৫), মোঃ রবিউল শেখ (৩২), মোঃ জিন্নাত হাওলাদার (৩৫) ও মোঃ কালাম গাজী (২৪) খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

অপরদিকে, রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা ও নগদ ১৭ হাজার ৫ শত ৮০ টাকা সহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়।

এছাড়াও, ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন রুপসা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবনচরা থানাধীন সুইচগেট সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ০৪টি দেশীয় অস্ত্র ও প্রায় ৬ হাজার ৪ শত টাকা মূল্যের ২০০ গ্রাম গাঁজাসহ ১ জন কিশোর গ্যাং এর সদস্যকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের উপকূলীয় এলাকা এবং সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা